বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা -আলোকিত পথের

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত
আলোকিত পথের
রকিবুল ইসলাম
আজও ভুলিনি সে পথ যে পথে পেয়েছি তোমায়। মনের গলির সেই পথের বাঁকেই হারিয়ে ফেলেছি আবার।
সেই থেকেই দিবা নিশি খুঁজে চলেছি তোমায় নিরন্তর।
মনে পড়ে?অতি সরু সেই পথের পাশের ড্রেনে পড়ল পা পিছলে একদা আমার!
ভাগ্যিস!সেদিন আমায় উঠিয়ে নিয়ে গিয়েছিলে পাশের নলকূপে।
নাই হলো তোমায় পাওয়া,তবু, সেদিন গুলোর কথা ভুলি কি করে!
তুমি বললে: সাবধানে হাঁটবে তো!
এরপর আলোতে আসবে আঁধারে নয়।
অত:পর,দুজনে মিলে আলোক সজ্জার আয়োজন করলাম সেই পথে।
বাতাস ছুঁয়ে তোমার গা ছুঁয়েছে আমার সারা গা।
মাদকতা মেশানো সেই সুবাসিত পথ ধরেই চলেছি তব আঙিনায়।
একটুও সমস্যা হয়নি কভু, বিশ্বাস কর!
দিনগুলো মোর কেঁটে যাচ্ছিল বেশ।
হঠাৎ, একদিন সেই পথেই এল নেমে আঁধারের ঘনঘটা।
এবার আর এলো না কেউ সহায়ক হয়ে।
খুঁড়িয়ে খুঁড়িয়ে পৌঁছালাম তব হৃদয় কপাটের সন্নিকটে।
থমকে গেলাম দর্শে নোটিশ একখানা,তোমায় ঢুকতে মানা।
নিরাশ বদনে পরাজয় মেনে রইলাম পড়ে অনাদরে, অবহেলে চিরচেনা সেই আলোকিত পথের আঁধারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com