বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-মানুষ হওয়া কঠিন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত
মানুষ হওয়া কঠিন
মোঃ রজব আলী
নষ্ট হতে শ্রম লাগে না
সভ্য হতে কষ্ট বেশি,
পশুর মত যার আচরণ
কথায় কাজে ফুলায় পেশি।
মহৎ লোকজন কমে যাচ্ছেন
খারাপ লোকের বাড়ছে সংখ্যা,
কথায় কাজে বেমিল হলে
ঘাড় বাঁকিয়ে বাজায় ডঙ্কা।
বনের পশু যেমন তেমন
মনের পশু খারাপ অতি,
সদাই পিছে লেগে থাকে
সুযোগ পেলেই করে ক্ষতি।
মহৎ মানুষ যতেক জনে
হৃদয় ভরা সোহাগ প্রীতি,
অমানুষ’রা স্বার্থের আশে
মানে না তাই রীতিনীতি।
সরল মনের মানুষ যারা
সকল সময় হৃদয় ভালো,
নিত্য কাজে সকাল সাঁঝে
কথার মাঝে গুণের আলো।
হিংসা নিন্দার বশীভূতে
হবেন না কেউ কারো বৈরি,
পরের হিতে জীবন দিতে
সকল সময় থাকেন তৈরি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com