বর্ষার ব্রতে শরৎ হাসে
রফিকুল ইসলাম
শরৎ আসবে বলেই
আষাঢ়-শ্রাবণ দু’টি মাস কেঁদেছে ব্রতের মতো-
ব্রততী কন্যার চোখের জলে ধুয়েছে উঠোন
যেমন পার্বতী কেঁদেছিল শিবের তপস্যায়,
এমনি করেই কেঁদেছে অনন্তকাল –
নিভৃত বুকে বুনেছে কাশফুলের চামর
নদীর বুকে শুভ্র শাপলা, ভাটিয়ালি সুর।
এই কান্নার রহস্য বুঝতে হলে
একবার যেতে হবে তৃষার দেশে ।
যেখানে মানুষের দীর্ঘশ্বাস থেকে মেঘের জন্ম হয়।
Leave a Reply