বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা- আত্মসমালোচনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

আত্মসমালোচনা
শাহানাজ শিউলী

আমি সত্যের কপাটে কড়া নাড়ি,
কিন্তু ভেতর থেকে তালা খুলি না।
নিজেকে নগ্ন দেখার সাহস নেই—
শুধু মুখোশ বদলাই প্রতিদিন।

অপরের অন্ধকারে আলো ফেলতে চাই,
কিন্তু নিজের অন্তরের কুঠুরি
সদা আঁধারে ডুবে থাকে।

আমি কি তবে আলোকিত প্রতারক?
অহংকারের প্রলেপে আমার পাপ হয়ে ওঠে পূণ্য,
স্বার্থের আগুনে আমার সত্য ঝরে পড়ে ছাই হয়ে।

যে আয়নায় নিজের মুখ দেখি,
সেটা ভাঙা—
কারণ নিখুঁত বিকৃতি আমাকেই মানায় বেশি।
ধ্রুব সত্য একটাই—
মানুষ তার নিজের দোষে
কখনও রক্তাক্ত আঙুল রাখে না;

শুধু অন্যের ক্ষত গুনে বেড়ায়
নিজে মহৎ সাজার ভান করে।
আমিও সেই ভণ্ডের সারিতে,
নিজেকে নির্দোষ সাজিয়ে রাখি।
আত্মসমালোচনা শুধু বইয়ের শব্দ,
বাস্তবে আমি নীরব কপট যাত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com