কচ্ছপ ছানা
আব্দুস সাত্তার সুমন
কচ্ছপ ছানা কচ্ছপ ছানা
ধীর গতিতে ছুটি..
পিঠে আমার শক্ত দেয়াল
খোলস হলো দুটি।
খোলসের মধ্যে লুকায় রই
বিপদ আসলে বুঝে,
কীটপতঙ্গ লতা পাতা
উদ্ভিদ খাই খুঁজে।
ধৈর্য আমার অনেক বেশি
শত বছর বাঁচি,
ডাঙ্গায় জলে বসতবাড়ি
তিরিং বিরিং নাচি।
প্রজ্ঞা-জ্ঞানী ছোট্ট প্রাণী
চার পায়েতে হাটি!
জলভূমি সবুজ-শ্যামল
ভালোবাসি মাটি।
Leave a Reply