চাঁদ-তারা-পরী
শাকেরা বেগম শিমু
নীলাকাশে চাঁদ হাসে ফিকফিক,
তারাগুলো করে শুধু ঝিকমিক,
খুকুডাকে চাঁদমামা আয় আয়,
শুকতারা জ্বলে আর নিভে যায়।
দু’মায়াবী লালপরী নীলপরী
সেজেছে দু’জন যেন অপ্সরী।
যাচ্ছে ওরা উড়ে চাঁদের দেশে,
ডানামেলে বাতাসের নায়ে ভেসে।
চাঁদবিবি আর শুকতারা মিলে,
সোনার কমল তুলে সোনাবিলে।
স্বর্ণকমল গুজে ঘণ কেশে,
চাঁদবিবি জোছনায় যায় ভেসে।
তারা বলে চাঁদবিবি দেখ দূরে,
লালপরী নীলপরী যায় উড়ে!
চাঁদবিবি হাত নেড়ে বলে পরী,
যাচ্ছো কোথায় চড়ে হাওয়া তরী?
পরী বলে চাঁদবিবি তোমার অমন-
চাঁদমুখে কভূ যেন লাগেনা গ্রহন।
আমরা যাচ্ছি ভেসে চাঁদের দেশে,
তারার পুষ্প গুজে লাল নীল কেশে।
Leave a Reply