বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-তিস্তা মহাপরিকল্পনা  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

তিস্তা মহাপরিকল্পনা  
বিপুল চন্দ্র রায়

আমরা রংপুরবাসী!
রুখে দেবো এই কূটকৌশলীয় ভেটো,
তিস্তা মহাপরিকল্পনা সার্থক করো,
উত্তরবঙ্গ পাবে মুক্তির লেটো!
তিস্তা-প্রবাহে আজি অত্যন্ত যন্ত্রণাময় ক্ষোভ,
ভূ-রাজনৈতিক পাশা খেলায় অবিশ্রান্ত লোভ।
প্রলুব্ধ চক্র দুরভিসন্ধি আঁকে কেবল তারা,
তিস্তা মহাপরিকল্পনার নামে ভেটো দেয় কারা।
নদীর প্রাকৃতিক সত্তা করিতে চাহে হরণ,
অদূরদর্শী হীন স্বার্থে চলে গুপ্ত চরণ।
কেবা সে প্রচ্ছন্ন শক্তি, কেবা সে গুপ্ত চর?
দুর্নীতির পাঁকে নিমজ্জিত তিস্তার চর।
চরের উর্বরতা হবে কি মরুভূমি প্রায়?
কৃষকের অন্নসংস্থান কেন আজ সংশয়?
ধূর্ত অভিসন্ধির ফণাধর আজি দংশন হানে,
মহাপরিকল্পনার আস্তরণে অশুভ ঢাকা মানে।
হে ষড়যন্ত্রের রচয়িতা, প্রবঞ্চকের দল!
তোমাদের কারসাজি রুখিতে জেগে উঠুক মহাকাল।
তিস্তার অস্তিত্বে প্রত্যক্ষ হোক প্রগতির ধ্রুব তারা,
সঞ্জীবনী স্পর্শে ধন্য হোক এই তিস্তার চর উত্তরবঙ্গ।
জাগো বাহে জাগো রংপুরবাসী জাগো সবাই,
তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই।
জাগো বাহে জাগো রংপুরবাসী জাগো সবাই,
তিস্তা বাঁচাও, রক্ষা করো এই ব-দ্বীপের প্রাণ!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com