বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা- নিলামঘর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

  নিলামঘর
  রুশো আরভি নয়ন

আমি জানি—
পৃথিবীর সব ফুল একদিন ছিঁড়ে ফেলা হবে, সাজানো হবে বাজারের নিলামে।
সবচেয়ে নির্মল প্রেমিকাও একদিন বিক্রি হবে নিষিদ্ধ বিজ্ঞাপনের আড়ালে।
সবচেয়ে স্বচ্ছ কিশোরীর হাসিও ভাঙা কাচের মতো ছিন্নভিন্ন হয়ে প্রদর্শিত হবে—
যেমন বিক্রি হয় ভোট,
যেমন বিক্রি হয় রাষ্ট্র,
যেমন বিক্রি হয় মানবতার শেষ নিঃশ্বাস।

সেদিন পৃথিবীতে আর কোনো সবুজ থাকবে না—
থাকবে কেবল নিলামঘর,
যেখানে বসে থাকবে নষ্ট মুখ, ভাঙা কণ্ঠ,
এবং মানুষ
যাদের ভেতরে শূন্যতা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না।
মানুষ তখন হয়ে যাবে কফিনের মতো—
চোখ থেকে ঝরে পড়বে ধাতব খুচরো মুদ্রা,
হৃদয় হবে এক মরচেধরা সিন্দুক—
যেখানে আত্মাও বন্ধক রাখা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com