মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

কবিতা- প্রতিরোধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত
প্রতিরোধ
মোঃ রজব আলী
সবাই যদি নিরবধি
থাকে ঐক্যের সাথে,
অনায়াসে জয়টি আসে
প্রতিরোধের হাতে।
সবাই মিলে শক্তি দিলে
প্রতিরোধ হয় ভালো,
একই মতে থাকলে পথে
জ্বলে সত্যের আলো।
হৃদয় খুলে হিংসা ভুলে
কাজ করলে এক মতে,
সফল হবে এই না ভবে
থাকলে ন্যায়ের পথে।
থাকলে পথে একই মতে
জয়ের মালা আসে,
ন্যায়ের পথে এই জগতে
সুখের ভেলা ভাসে।
অন্যায় যত আছে শত
দিতে হবে রুখে,
ঐক্য বলে কর্ম করলে
থাকতে পারবে সুখে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com