বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-শরৎ মেয়ে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

শরৎ মেয়ে
রাহেলা আক্তার

শরৎ এর ঝিরিঝিরি হাওয়ায় –
শিউলি লুকায় শিশির ছোঁয়ায়।
শরৎ এলে ছোট্ট পাখির তান
মন ভুলানো জুড়ায় আহা প্রাণ!

কোথায় গেলো?শরতের সেই
সাদা মেঘের ভেলা।
নদীর তীরে কাশের বনে
সাদা ফুলের মেলা।

শরৎ মেয়ে নীলাকাশে হাসে
পেঁজাপেঁজা মেঘ হয়ে ভাসে।
কাশের বনে সাদা চুলে
পা দুলিয়ে নাচে হেলেদুলে!

শিউলি -বেলি,জুঁই-শেফালী ফুল
তাকে দেখেই বাধায় হুলস্থুল।
অমন ধানের,সবুজ -সবুজ চারা
কৃষাণকে দেয় ধান ফলানোর তারা।

শাপলা হাসে পুকুর -ডোবার জলে
শরৎ এলে নানান ফুলে-ফলে।
তালের পিঠা খেতে মজা ভারী
শরৎ মেয়ে যেই করে পায়চারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com