বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবি ও শিশুসাহিত্যিক পঙ্কজ শীল এবার নতুন পরিচয়ে 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩২২ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জের সাহিত্য অঙ্গনের প্রিয় মুখ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হওয়া শিশু সাহিত্যিক, কবি ও লেখক পঙ্কজ শীল এবার নতুন পরিচয়ে হাজির হলেন।

‘জামালগঞ্জে বাড়ি আমার’ শিরোনামে তাঁর লেখায় একটি পল্লীগীতি মিউজিক ভিডিও শীঘ্রই ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে।

গানটিতে সুর করেছেন টেলিভিশনের তালিকাভূক্ত তরুণ কণ্ঠশিল্পী পান্থ সরকার।

জামালগঞ্জের সুরমা নদীর তীরবর্তী স্থানসহ এলাকার প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বিভিন্ন লোকেশন গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এতে মিউজিক করেছেন সুদীপ চক্রবর্ত্তী। আগামী ৪ ফেব্রুয়ারি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হওয়ার কথা রয়েছে।

শিল্পী পান্থ সরকার জানান, গানটিতে জামালগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। জন্মভূমির প্রতি নিখাদ ভালোবাসার কথাও ফুটিয়ে তোলা হয়েছে গানটিতে। এছাড়াও আছে সেখানকার মানুষের মধ্যকার সম্প্রীতি ও যুগ যুগ ধরে চলে আসা অসাম্প্রদায়িক চেতনার কথা। ভাটির মানুষ কতটা সহজ-সরল ও নির্ভেজাল জীবনের অধিকারী তাও সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে গানে। নিরন্তর বয়ে চলা সুরমা, ভাটির বন্দরখ্যাত সাচনা বাজার এবং এখানকার স্কুল-কলেজে লেখাপড়ার সুখস্মৃতির প্রতি গভীর অনুরাগের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সবকিছু মিলে নিজের জন্মস্থানকে অপরিচিতজনের কাছে সুন্দরভাবে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে।

এ ব্যাপারে গানের গীতিকার পঙ্কজ শীল বলেন, আমার লেখা শতাধিক রম্য, কবিতা, ছড়া দেশের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার একটু ব্যাতিক্রম চিন্তাধারা ও এলাকার প্রতি গভীর মমত্ব এবং ভালোবাসা থেকেই গান লিখেছি।

গানটিকে সাত অন্তরায় সবকিছু সাজানোর চেষ্টা করেছি। আশা করি গানটি সকলের ভালো লাগবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com