বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কারুপণ্য বুক সেন্টারে গোয়েন্দা লেখক অরুণ কুমারের বই কর্ণার উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- রংপুরের হস্ত কুটির শিল্প প্রতিষ্ঠান কারুপণ্য রংপুর লিমিটেডের বুক সেন্টারে গোয়েন্দা কাহিনী লেখক অরুণ কুমার বিশ্বাস বই কর্ণার উদ্বোধন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শনিবার রাতে রংপুর মহানগরীর রবার্টসনগঞ্জে অবস্থিত কারুপণ্য বুক সেন্টারে এই বই কর্ণার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিকিৎসক তপতী মন্ডল। এই বুক কর্ণারে কাষ্টমস, এক্সাইস ও ভ্যাট বিভাগের অতিরিক্ত কমিশন্ার লেখক অরুণ কুমার বিশ্বাসের লেখা গোয়েন্দা ও ভ্রমণ কাহিনী সহ তাঁর এক’শ বিশটি বই স্থান পেয়েছে। এসময় কারুপণ্য রংপুর লিমিটেডের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান হাবু, লেখক ও কবি মাহবুবুল ইসলাম, আফতাব হোসেন, নজরুল মৃধা, সংবাদিক আব্দুর রহমান মিন্টুসহ কারুপণ্য রংপুরের কর্মকর্তারা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে লেখক অরুণ বিশ্বাস জানান, ভবিষ্যতে ডিটেকটিভ অলকেশরায় ও গুবলু গোয়েন্দা কাহিনী নিয়ে তার ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই সাথে তিনি তরুণ প্রজম্মকে বই মুখি করা ও সুষ্ঠু জীবন বোধ নিয়ে বেড়ে ওঠার ব্যাপারে উদ্বুদ্ধ করতে তারলেখা অব্যাহত রাখবেন বলে জানান । এতে লেখকের দু সন্তানও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com