বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

গণগন্থাগার অধিদপ্তরের পরিচালকের রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪০৬ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের গণগন্থাগার অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) মোছাঃ মরিয়ম বেগম রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন করেন। গতকাল শনিবার সকালে গণগন্থাগার পরিদর্শ করেন গণগন্থাগার অধিদপ্তরের পরিচালক। পরিদর্শন শেষে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক শাহ আলম ,রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আবেদ হোসেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা তোফায়েল হোসেন, মাহিগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ড. নাসিমা আক্তার, বাংলাদেশ বে-সরকারী গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নাসিম আহমেদ, সাবেক সরকারি কর্মকর্তা আবু তালেব, ভাওয়াইয়া গবেষক মোস্তাফিজুর রহমান, নাট্যকার সিরাজুল ইসলাম, রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পাঠ কক্ষ সহকারী আব্দুর রউফ প্রমূখ। এ সময় গণগন্থাগার অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) মোছাঃ মরিয়ম বেগম বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং সরকারী করনের ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান। এর আগে সকলের উপস্থিতিতে বে-সরকারী গণগ্রন্থাগারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের গণগন্থাগার অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোছাঃ মরিয়ম বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com