বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৯১০ বার পঠিত
মো.বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন ধারায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার সাচনা বাজার মনিটরিং, সংক্রমণব্যাধি প্রতিরোধ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স এবং অগ্নি নির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দেন। পাশাপাশি সরকারি রাস্তায় অবৈধভাবে দখলকৃত দোকানদারকে ভিন্ন ভিন্ন ধারায়  জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রেদোয়ানুল হালিম ও জামালগঞ্জ থানার এস আই আব্দুল বাতেন সহ সঙ্গীয় ফোর্স।
এসময় বিভিন্ন ধারায় ১২ মামলায় একাধিক প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা ও দন্ডবিধি ১৮৬০/এর ১৮৬ ধারায় পশ্চিম কালীপুর গ্রামের মৃত রহিছ আলীর ছেলে আব্দুল মুতালিবকে ৩ মাস, এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫/৬ এর (গ) ধারায়
উত্তর কামলাবাজ গ্রামের মৃত শেখ ফরিদের ছেলে আবুল হোসেন ও শরৎপুর গ্রামের মো নবী হোসেনের ছেলে মোঃ সুহেল মিয়াকে ১ মাস করে  কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকার বদ্ধপরিকর। তাই সামাজিক দূরত্ব, বাজারে শৃঙ্খলা, সুষ্ঠু পরিবেশ বজায় না রাখা ও হাঁস মুরগি বিক্রির দোকানের সামনে খোলামেলা বিট ফেলে রেখে পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় তাদের কে উপরোক্ত ধারায় দণ্ডাদেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান উপজেলার সবকটি বাজারেই পর্যায়ক্রমে চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com