বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে ‘পারাপার গল্পকার পুরস্কার-২০২২’ প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৭০৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়া শেরপুরে গল্প বিষয়ক পত্রিকা ‘পারাপার’ এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পারাপার গল্পকার পুরস্কার-২০২২। ২৯ জানুয়ারী শনিবার বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সভাকক্ষে পারাপার এর সম্পাদক নাহিদ হাসান রবিন এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ও গল্পকার লতিফ আদনান। গল্প বিষয়ক পত্রিকা ‘পারাপার’ এই বছরই পুরস্কারটি চালু করেছে। প্রতিবছর দুজন গল্পকারকে এই পুরস্কার প্রদান করা হবে। প্রথমবার এই পুরস্কার পেলেন- গল্পকার রাশেদ রহমান ও লতিফ জোয়ার্দার। পুরস্কারপ্রাপ্তদের প্রদান করা হয়েছে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়।

ইফতেখার আলম ফরহাদের উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান। পুরস্কারপ্রাপ্ত দুই গল্পকারের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন- কবি ও প্রাবন্ধিক শিবলী মোকতাদির ও মামুন রশীদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংস্কৃতজনেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com