বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

লৈখক মনের কথা- অন্তিম যাত্রার আয়োজন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত
অন্তিম যাত্রার আয়োজন
লেখক-রকিবুল ইসলাম
অমাবস্যার ঘোর অমানিশায় বিনিদ্র নিম রজনীর নিঃসীম ঘণ,গাঢ় আঁধারে খুঁজেছি হারিয়ে যাওয়া,দূ-স্নৃতির আড়ালে তলিয়ে যাওয়া তোমায় দৃষ্টির নিভূ নিভূ প্রদীপ জ্বেলে।
পাইনি কোথাও তোমায়,পাইনি তোমার ছায়াকে,পাইনি আমার আলেয়ার আলোকেও।
নিঃসঙ্গ,অসহায়,একলা আমি হাঁতড়ে বেড়িয়েছি জীবনের ডায়েরী থেকে হারিয়ে যাওয়া ধূসর,মুছে যাওয়া কত স্নৃতির!
পারিনি ব্যর্থ আমি! পারিনি,আমাতে জড়িয়ে থাকা তোমাকে আমা হতে ভিন্ন,আলাদা করতে!পারিনি,দু’হাতে সরিয়ে দিতে আমার চারপাশে অক্টোপাশের মত আষ্টে-পিষ্টে আঁকড়ে থাকা শত-সহস্র কষ্টের জাল ছিন্ন করতে!
নিরাশার ধূ ধূ বালুচরে ডুবে যেতে থাকা আশা-আকাঙ্খারাও ভয় পায় এখন আবার নতুন করে স্বপ্ন দেখতে।
সারথিহীন স্বপ্নরা এখন আর ডানা ঝাপটে উড়ে বেড়ায় না ঐ অসীম গগণতলে।
এই নশ্বর ধরিত্রী এখন আর আমাকে চায় না ঠিক তোমার মত।
নিরবিচ্ছিন্ন একাকীত্ব এখন আমার অন্তিমশয্যার পুষ্প বিছানা। নিদারুণ মর্মভেদী অসহায়ত্ব ওপারে যাবার ভেলা।
অতএব, একাকীত্ব ও অসাহয়ত্বকে সঙ্গী করেই তবে আরম্ভ হোক আমার তিরোধানের,অন্তিম যাত্রার!!!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com