বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জামালগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪৪ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৭১৩ বার পঠিত

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ সুনামগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জের জামালগঞ্জে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এ অভিযান চালিয়ে ১ বেকারী, ১ ফার্মেসী, ২ মুদিমাল ব্যবসায়ীসহ ৩ রেষ্টুরেন্ট ব্যবসায়ীকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সরেজমিনে জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার সাচনা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অপরাধে বিভিন্ন ধারায় এই অভিযান পরিচালনা শুরু করেন সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, মুদিমাল দোকানে মেয়াদোত্তীর্ণ ও রেষ্টুরেন্টের খাবার অপরিচ্ছন্ন পরিবেশে রাখা ও পরিবেশন করার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারার, আল ভান্ডারী রেষ্টুরেন্টকে ৩৮, ৪৩ ধারায় ৫ হাজার, তিতাস রেষ্টুরেন্টকে ৩৮,৪৩ ধারায় ৭ হাজার, ইষ্টিকুটুম রেষ্টুরেন্টকে ৪৩,৫১ ধারায় ৪ হাজার, শ্রীকৃষ্ণ ভান্ডারকে ৩৭,৪৩,৫১ ধারায় ১২ হাজার, রামকৃষ্ণ ভান্ডারকে ৩৭,৫১ ধারায় ৮ হাজার, সুমি বেকারীকে ৩৭,৪৩ ধারায় ৫ হাজার, এবং আপন ঔষধালয়কে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দূরত্ব ও মাস্ক ব্যাবহারেরও পরামর্শ দেন ব্যবসায়ীদের। আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা র্যাব ৯ কোম্পানির ডিএডি মো নাসিম ও র্যাবের অন্যান্য  সদস্যগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com