বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

টাঙ্গুয়ায় আসা পর্যটক বিদেশি মদসহ আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৭১৬ বার পঠিত

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ, সুনামগঞ্জ প্রতিনিধি।- রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে আসা প্রসাদ পাল (২৫) নামে এক পর্যটককে বিদেশি মদ সহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটক প্রসাদ, নেত্রকোনা জেলা সদরের নাগরা পৌর এলাকার অশ্বিনী পালের ছেলে। রাতে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান  এ তথ্য নিশ্চিত করে জানান, আমদানি নিষিদ্ধ বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা সহ সংশ্লিস্ট ধারায় আটককৃতর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
তিনি আরো জানান, উপজেলার টেকেরঘাট পুরাতন ডাম্পের বাজার সড়কে সোমবার দুপুরে প্রকাশ্যে বিদেশি মদ নিয়ে প্রসাদ পাল ঘেরাফেরার সময় স্থানীয় এলাকাবাসী থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। এরপর ওই ফাঁড়ি পুলিশ বিদেশি মদ সহ তাকে আটক করেন। প্রসাদ সহ নেত্রকোনার বিভিন্ন এলাকা হতে ৪০ জনের একটি পর্যটক গ্রুপ ধর্মপাশার মধ্যনগর হতে রবিবার দিনভর ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) নিয়ে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ শেষে সন্ধায় টেকেরঘাট ফিরে এসে রাত্রী যাপন করেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, প্রসাদকে বিদেশি মদ সহ টেকেরঘাট পুশিশ ফাঁড়ি হেফাজতে নেয়ার পর তার অন্যান্য সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরবর্তীতে পুলিশী ধাওয়ার মুখে তার সহযোগীরা ফাঁড়ির সামনে থেকে দ্রুত সটকে পড়েন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com