শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কবিতা-কাফনের কাপড় কবিতা-জাতির বোঝা পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন! পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ার-এ এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠিত সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

বিশ্ব শিক্ষক দিবসে মহাসমাবেশ ও আমাদের ভাবনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩৮ বার পঠিত

-এ টি এম আশরাফুল ইসলাম রাংগা

আগামী ০৫ অক্টোবর- ২০২০ সাল, সোমবার ‘বিশ্ব শিক্ষক দিবস’। ১৯৯৫ সালের ০৫ অক্টোবর থেকে সারাবিশ্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে। ইউনেস্কোর ভাষ্য অনুযায়ী, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টি দেশ এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করছে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও এই দিবসটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২০’ পালন উপলক্ষ্যে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরগুলো থেকে যতটুকু জানতে পারলাম, তাতে এবারের অর্থাৎ ২০২০ সালের ০৫ অক্টোবরকে ঘিরে বেশ সোচ্চার হয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ বৈষম্যের শিকার সম্মানীয় শিক্ষকবৃন্দ। এ লক্ষ্যে জাতীয় প্রেসক্লাব চত্ত¡রে মহা সমাবেশ করবে তারা। তাদের দাবী একটাই- ‘এমপিওভূক্ত বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান গুলো জাতীয়করণ। ‘বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি এতে সভাপতিত্ব করবেন।
কতদুর সফল হবে এই মহাসমাবেশ তা ০৫ তারিখের পরই ভালো বলা যাবে। তবে এমন একটা কর্মসূচীর কথা শুনে সাধারন শিক্ষক-কর্মচারীদের মনে আশার আলো জন্ম নিয়েছে। নি:সন্দেহে এ দাবী বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণের দাবী। এই দাবী মর্যাদা রক্ষার দাবী।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন একটু কম হলেও এর আগে বাংলাদেশের কোনো না কোনো স্থান থেকে প্রায় প্রতিদিনই স্থানীয় সংগঠনগুলোর এরকম ছোট-খাটো (আমি কোন সংগঠনকেই ছোট অর্থে বলছিনা; আমরা সবাই সমান) সমাবেশের খবর চোখে পড়ত। জাতীয়করণের ব্যানার নিয়ে জেলা-উপজেলা পর্যায়ে স্মারকলিপি প্রদানের ছবিও ছাপানো হত। এছাড়াও দেশব্যাপী আন্দোলনে বেসরকারী শিক্ষকদের অবস্থান ধর্মঘট দেখেছি। শীত, গ্রীষ্ম, বর্ষায় বরফ সমান ঠান্ডা, মগজ গলা রোদ আর ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তারা অনশন করেছে। পিপাসা আর খাদ্যের কারণে অনেকের প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে গেছে। পৃষ্ঠদেশ জুড়ে লেখা ছিল জাতীয়করণ চাই। সরকারের কাছে স্মারকলিপি পর্যন্ত পৌঁছানোর খবর দেখেছি।
কিন্তু সবকিছু মিলে ‘যে মামা সেই মামী/মাঝখানে টানাটানি।‘
জাতীয়করণের প্রয়োজনীয়তা ও এর সুফল নিয়ে লেখা অভিজ্ঞ, শিক্ষা বিশেষজ্ঞ ব্যাক্তিবর্গের মতামত, প্রবন্ধ, নিবন্ধ, কলাম, টক শো, লাইভ অনুষ্ঠান, ফেসবুক পোস্ট গুলো আপনারা নিশ্চই দেখেছেন এবং পড়েছেন। আপনি নিজেও হয়ত এ নিয়ে আপনার চিন্তা-ভাবনার কথা বিভিন্ন মাধ্যম বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে শেয়ারও করেছেন। কাজেই এ নিয়ে পূণরাবৃত্তি করা বিরক্তিকর বোধ করছি। বরং আজ লেখার বক্তব্যগুলো হওয়া উচিত,নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকারের সাথে আলোচনার মাধ্যমে মুজিববর্ষেই সকল বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষক নেতাদের প্রস্তুতি কতখানি এবং এ লক্ষ্যে তাদের করণীয় কি।
আমার মতে, এজন্য তারা পূর্বের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারেন। ইতোপূর্বে যে সব কর্মসূচি ভেস্তে গেছে তার উত্তর খোঁজার চেষ্টা করতে পারেন। ঐ ব্যর্থতার ফাঁক-ফোকড়গুলো বন্ধে তাদের কি করা উচিত, তা নিয়ে আগেই পরামর্শ করে তা টুকে রাখতে পারেন। এ ছাড়াও অনেক অভিজ্ঞ শিক্ষক মহোদয় শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ওয়েব পোর্টাল, বিভিন্ন পত্র-পত্রিকায় (যেমন: বে-শিক্ষক জাতীয়করণ আন্দোলন, বাংলাদেশ শিক্ষক ফেসবুক ফোরাম, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম (বাবেশিকফো), দৈনিক শিক্ষা, দৈনিক শিক্ষাবার্তা, দৈনিক আমাদের ফোরাম, শিক্ষক বাতায়ন, দৈনিক শিক্ষা সংবাদ সহ বিভিন্ন বিভিন্ন স্থানীয় শীর্ষস্থানীয় পত্রিকা অথবা অন্য যে কোন মাধ্যমে) তাদের মতামতগুলো ব্যক্ত করেছেন সে গুলোর সাহায্যও নিতে পারেন। অনেকে লিখতে পারেননি, কিন্তু আপনার একটা লেখায় হয়ত মন্তব্য করেছেন, সুন্দর সুন্দর বিশ্লেষণধর্মী পরামর্শ দিয়েছেন; সেগুলোকে তারা শ্রদ্ধার সাথে নিয়ে মহা সমাবেশে উপস্থাপন করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা বিভিন্ন অভিজ্ঞতাগুলোকে আমরা সমন্বয় করে কাজে লাগাতে পারা যায় কি না সে বিষয়ে সম্মানিত শিক্ষক মহোদয়গণের চিন্তা-ভাবনা করা উচিত। জাতীয়করণের দাবীতে সবাই সমান সক্রিয় না থাকলেও কেউ কিন্তু নিষ্ক্রিয় নেই। তাই এ দাবীর অংশীদারিত্বে সবার অধিকার সমভাবে প্রযোজ্য- এই মনোভাব থাকা উচিত।
ব্যক্তিকেন্দ্রিক, দলীয় বা সাংগঠনিক পর্যায়ের বিতর্কিত স্বার্থগুলো অবশ্যই বর্জনীয়। কারণ, এগুলো চরম দুর্বলতার সুযোগ করে দেয়। তাই শিক্ষকদের সবার স্বার্থ এক হওয়া চাই। তারা যা বলবে, সবার স্বার্থেই বলবে; কাউকে ছোট করে নয়।ওনারা জাতিতে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খীষ্টান হতে পারেন; বর্ণে-গোত্রে-দলে আলাদা হতে পারেন। কিন্তু সমাজ তাদের একটাই; সেটা হচ্ছে- শিক্ষক সমাজ। এ সূত্রে সকল শিক্ষক একে-অপরের জাত ভাই। তারা একই সূত্রে গাঁথা। কাজেই কারও মতামত কে তিরস্কার করে হাস্যরসে উড়িয়ে দেয়া ঠিক হবে না। তাকে বিতর্কিত করা যাবেনা। এতে করে তার মনোবল নষ্ট হয়ে যেতে পারে। উপরন্তু তাকে উৎসাহিত করে ঐ মতামতকেও আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে।
বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের- জাতীয়করণের দাবীটি একেবারেই যৌক্তিক। এটাই চরম সত্য কথা। তারা বিভিন্ন যুক্তি, তথ্য, উপাত্ত, পরিসংখ্যান দিয়ে তার প্রমাণ দেয়ার চেষ্টাও করেছে এবং বার বার দেখিয়ে দিচ্ছেন যে, জাতীয়করণ করা হলে এতদ্সংক্রান্ত কারণে সরকারী কোষাগারে কোনরুপ ক্ষতিকর প্রভাব পড়বে না। কমতিও আসবেনা। বরং প্রাপ্তিযোগের সম্ভাবনা আছে। শিক্ষাবান্ধব সরকার নিশ্চয়ই এ বিষয়ে কৃপা দৃষ্টি দিয়েছেন এবং হয়ত বা (মনে মনে) একটা হিসাব-নিকাশও করে ফেলেছেন। পর্যায়ক্রমে বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা জাতীয়করণের ঘোষণাও দিচ্ছেন। সরকারের এমন সিদ্ধান্তে কেন জানি মনে হয়, সবার অজান্তে কোথায় যেন একটা অদৃশ্য শূণ্যতা শিক্ষকদের (যারা জাতীয়করণ থেকে বঞ্চিত হচ্ছেন তাদের) মাঝে দেয়াল সৃষ্টি করেছে(?)! এই পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে। নইলে গণতান্ত্রিক এ সরকার হঠাৎ করে তাদের বেলায় মুখ ফিরিয়ে নেবেন কেন? এই অদৃশ্য শূণ্যতাকে বের করে তা পূরণ করার ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়া উচিত। ধারাবাহিকভাবে কাজ করলে সেই কাজটা বেশ গোছালো আর সুন্দর হয়। সবাই সেই কাজটার প্রশংসাও করে। কিন্তু বেসরকারী শিক্ষকরা দাবীগুলোর বিষয়ে এই বিষয়টিকে কতটুকু গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন, এটাও ভাববার বিষয়। দাবীগুলো উপস্থাপনের কৌশল, যথাযথ কর্তৃপক্ষের কাছে এগুলো সময়মত কিংবা আদৌ পৌঁচাচ্ছে কি-না, তাঁদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের নির্ভরযোগ্য মাধ্যম স্থাপন (নিজেরা হলে তো সবচেয়ে উত্তম), মত-বিনিময় সহ অন্যান্য বিষয়গুলোর উপর আরও বেশি বেশি যতœবান হওয়া দরকার। বিজ্ঞমহল যারা নেতৃত্বের দায়িত্বে আছেন, তারা তো তাদের বাস্তবতার বিশাল অভিজ্ঞতার ঝুলি থেকে বলবেনই। অন্যেরা শুধু চলতি গাড়িটিকে একটুধাক্কা দিয়ে এগিয়ে দেবার চেষ্টা করবেন মাত্র। এটাই হবে বুদ্ধিমানের কাজ। শুনে ভালো লাগলো যে, ৬৪ জেলার মান্যবর জেলা প্রশাসকগণের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষকদের প্রাণের দাবি জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। শধু তাই নয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করে তাদের ৫ অক্টোবরের শিক্ষক সমাবেশটি সফল করার চেষ্টাও চালানো হচ্ছে। তাদের সবার উচিত হবে, তারাসবাই মিলে সমাবেশটিকে আরও প্রাণবন্ত ও ফলপ্রসু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সমাবেশে আসার জন্য বিনীত অনুরোধ করা। উনি নিজে উপস্থিত থেকে তাদের কষ্টের কথাগুলো জানুক। তাদের ভারসম্যহীন বৈষম্যের কথাগুলো শুনুক। সম্মানিত শিক্ষকদের বিভিন্ন ধরনের সমস্যাগুলোর কথা প্রধানমন্ত্রী মহোদয় অনুধাবন করুক। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগণ দীর্ঘকাল ব্যাপী যে চরম বেতন বৈষম্য, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, গ্রেডিং বৈষম্য, গৃহঋণ, বেতন, বদলী নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভূক্ত করণ সহ অসংখ্য বৈষম্য আর দাবী, যে সব তাদের ন্যায্য পাওনা, তা ধারাবাহিকভবে এক এক করে নিয়মতান্ত্রিক উপায়ে বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তুলে চেষ্টা করুক।পরিশেষে সম্মানিত শিক্ষক মহোদয়গণ যদি সঠিকভাবে তাদের সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন, আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা, মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই মুজিব বর্ষের উপহার হিসেবে জাতীয়করণের ঘোষণা নিয়ে তাাদের দিকে দৃষ্টি ফেরাবেন।
লেখক: শিক্ষক, কবি, কলামিস্ট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com