বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কবিতা-একই আলোর নিচে বসবাস

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

একই আলোর নিচে বসবাস

‎রফিকুল ইসলাম

‎একই প্রদীপের নিচে মানুষের বসে মেলা

‎একই আলোয় জন্ম, একই অন্ধকারে প্রস্থান –

‎কেউ সৌরভ ফোটায়, কেউ কাঁটা

‎কেউবা অন্যের আঙিনায় হাঁটে সীমা ভুলে।

‎কেউ আলো জ্বালে, কেউ ছায়া বিক্রি করে

‎কেউ দহনে শুদ্ধ হয়, কেউ দহন ছড়ায়,

‎কেউ সেতু গড়ে, কেউ সেতু ভাঙে

‎একই জীবনের অংকে চাওয়া ও প্রাপ্তির মাঝে

‎অপার ব্যবধান।

‎কারো তৃষ্ণায় ফাঁটে বুক

‎কারো তৃঞ্চা কোনো সাগরে মেটে না

‎কেউ নিজের ছায়াকেও বাঁধতে চাই হাতের মুঠোই।

‎আমি সেই মেলার এক কোণে দাঁড়িয়ে থাকি,

‎কোনো দোকান নেই, কোনো কেনাবেচা নেই,

‎পুরনো বটের মতো নীরবে দেখি –

‎এই ভিড়, এই ভাঙা গড়ার মাঝে

‎আর ভেতরে খুঁজি

‎একটি শব্দ, যা এখনো উচ্চারিত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com