কোন এক উদাসী বিকেলে!
রকিবুল ইসলাম
০৯.০৯.২৬
কোন উদাসী বিকেলের ভেজা ভেজা বাতাসে,,,,!
মন খারাপের সভাতে!
অকস্মাৎ তুমি উঁকি দিলে আলোক বর্তিকা হয়ে।
সকলের ন্যায় আমিও তখন আলো কুড়ালাম মুঠো ভরে।
দুহাতের তালুতে বন্দী সেই আলো নিলাম স্বীয় গায়ে মেখে।
দীপ্তিময় রশ্মির বিচ্ছুরণে আলোকিত হলাম আমি ক্ষণিকের তরে।
আমোদ ভরা বক্ষে তখন নয়া হিল্লোল,নয়া কল্লোল সহসা যায় খেলা করে।
অসুখ সম সুখ যে আর সয়না সবার ললাটে।
মেঘমালার দল ঘনীভূত হয়ে গগনের বারি দিল বর্ষিত করে।
ধুয়ে দিল সব মনের তুলিতে আমার মানসপটে আঁকা যত সকল কাল্পনিক চিত্রকে-সেই-
“কোন এক উদাসী বিকেলে।”
Leave a Reply