• ধন্যবাদ, প্রিয়তমা

    এমআরএ আকিব

    তোমায় ভালোবাসার অপরাধে চাইলেই পারতে,

    ৩০২ ধারায় আমায় মৃত্যুদণ্ড দিতে।

    চাইলেই দিতে পারতে

    ক্রসফায়ার কিংবা এনকাউন্টারের মতো

    সহজ কোনো মৃত্যু।

    কিন্তু তুমি যে ভীষণ মায়াবী, পরম দরদী,

    হৃদয়বতী এক মহিয়সী নারী!

    তাই চরম শাস্তি লঘু করে উপহার দিলে

    একাকিত্বের অন্ধকূপে যাবজ্জীবন কারাদণ্ড।

    সেই থেকে প্রতিদিন মরে যাই আমি,

    মৃত্যুর আগে মরব আরও অসংখ্যবার।

    আমার মৃত্যুদণ্ড মওকুফ করে

    যাবজ্জীবনের মতো

    এত সুন্দর উপহারের জন্য

    তোমাকে জানাই, ‘ধন্যবাদ, প্রিয়তমা।’