বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কবিতা- জীবন এক ধূসর ক্যানভাস

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

জীবন এক ধূসর ক্যানভাস

‎রফিকুল ইসলাম

‎আঙ্গুলের ফাঁকে কত বীজ বুনেছি  মাঠে,

‎কর্ষিত মাটি ও জলের সংমিশ্রনে,

‎গ্রথিত সময়ের কত রৌদ্রদগ্ধ দুপুর।

‎সময় ও শ্রম  গড়তে গিয়ে

‎কতবার ভুল করেছি রোদের হিসেব।

‎ফসল? সে তো মাটির মতো

‎অপেক্ষা ছাড়া কিছুই চায় না।

‎কেউ হিসাব রাখে না এই গাঁয়ে

‎কতবার লাঙল হয়ে ফিরেছি জমিতে,

‎খালি গোলায় ধান হয়ে ভরেছি।

‎সবাই খোঁজে ফসলের কত দাম

‎কারো উঠোন জুড়ে ধানের ঘ্রাণ

‎আর ভাপা পিঠার স্বাদে অঘ্রাণ।

‎জমি তো মিথ্যা বলে না,

‎সে জানে —

‎কে কতবার মাটিকে পবিত্র করেছে

‎আমৃত্যু সময় বয়ে যায সৃষ্টির উন্মাদনায়।

‎জীবন এক জমি চষার মতো

‎এক দীর্ঘ ধৈর্য,

‎সবটুকু ঘাম ঝরার পর বুঝি

‎কার জন্য কতটা সময় বাঁচা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com