পীরগঞ্জে জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল অতঃপর গোডাউন সিলগালা
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি আব্দুল করিম সরকার।- রংপুরের পীরগঞ্জে ব্যক্তি মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গোডাউনের ভিতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গোডাউনটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ‘মেসার্স নূর ট্রেডার্স’ নামের ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়া হচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি দেখে দুই যুবক মুঠোফোনে ঐ ভিডিও ধারণ করেন। পরে তাঁদের গোডাউনের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগেউঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গোডাউনটির মালিক জামায়াত নেতা আব্দুল কাইয়ুম মিয়া সাবেক ইউপি সদস্য। তাঁর ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা হিসেবে এলাকায় পরিচিত। এ কারণে সরকারি চাল কীভাবে ব্যক্তি মালিকানাধীন ঐ গোডাউনে গেল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন(?) দেখা দিয়েছে। গোডাউনটির মালিক আব্দুল কাইয়ুম মিয়া বলেন, আমি ১৭ বছর ব্যাবসা করতে পারিনি। এখন সময় এসেছে ব্যবসা করছি ।এদিকে সরকারি চালের বস্তা গোডাউনে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের পক্ষ থেকে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করে দিয়েছে । আগামীকাল খাদ্য বিভাগ যথাযথ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে গোডাউনের মালিক আব্দুল কাইয়ুম মিয়া ও তার পুত্র নুর মোহা্ম্মদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply