মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেলেন ইকবাল আল আজাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৬৭ বার পঠিত
মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ ,জামালগঞ্জ প্রতিনিধি ।- জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ।
সোমবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার পর প্রার্থী বাছাই চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থী বাছাই শেষে ইকবাল আল আজাদকে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
সোমবার রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই।
প্রসঙ্গত, গত উপজেলা পরিষদ নির্বাচনে জামালগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন ইউসুফ আল আজাদ। গত ৯ ফেব্রয়ারি তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ নির্বাচন ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com