বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঠাকুরগাঁও পীরগঞ্জে ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৫ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারী বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তার জন্য রবিবার (৬সেপ্টেম্বর) বিকেল থেকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও রেজাউল করিম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবীনা জানান, ইউএনও মহোদয় ও তাঁর সরকারী বাসভবনের নিরাপত্তার স্বার্থে ১০জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা অনুযায়ী আপাতত চার জন একজন এপিসি ও তিন জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য,গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও ও তার বাবাকে হাতুড়ি দিয়ে জোরালো আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com