বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

তাহিরপুর সীমান্তে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণসামগ্রী পৌঁছে দিল বিজিবি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৭২৫ বার পঠিত
মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ, সুনামগঞ্জ প্রতিনিধি।- তাহিরপুর সীমান্তে এলাকায়  বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে  বিদ্যানন্দ ফাউন্ডেশনের ১৩৫০ প্যাকেট ত্রাণসামগ্রী পৌছে দিল সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি  ।
আজ ২৭ জুলাই সোমবার দুপুর বেলায় উপজেলা সীমান্তের  লাউরগড়, চানঁপুর ,চারাগাঁও ,ট্যাকেরঘাট, বালিয়াঘাট, সীমান্ত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত  গরিব অসহায় দুঃস্থ  মানুষের মাঝে এসব ত্রাণ ত্রাণসামগ্রী  করেন সুনামগঞ্জ ২৮  ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির বিওপির সদস্য বৃন্দ ।
এসময় সুনামগঞ্জ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মাকসুদুল আলম উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
উল্লেখ্য যে , সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার  সীমান্তের লাউরগড়  বিওপি এলাকায় ১৫০,চানঁপুর বিওপির  এলাকায় ৫০০টি, ট্যাকেরঘাট বিওপি এলাকায় ৩০০
চারাগাঁও এলাকায় ২০০, বালিয়াঘাট বিওপি এলাকায় ২০০টি পরিবারের দেওয়া হয়েছে।এসব ত্রাণসামগ্রী মধ্যে রয়েছে  রয়েছে  চাল-৪,০০০ কেজি, আটা-৪,০০০ কেজি এবং ডাল-২,০০০ কেজি।
ত্রাণ বিতরণের সময় উপস্তিত ছিলেন কোম্পানী কমান্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম এর সত্যতা নিশ্চিত করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com