শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কবিতা-কাফনের কাপড় কবিতা-জাতির বোঝা পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট উদ্ধার জয়ন্তীপুর ব্রীজে অনিয়মের অভিযোগ, নীরব প্রশাসন! পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, আন্তঃজেলা চক্রের ৬  ডাকাত সদস্য গ্রেফতার পীরগঞ্জে জিনিয়াস একাডেমিক কেয়ার-এ এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠিত সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

নৌ দুর্ঘটনা : সচেতন হলে কমে আসবে ঝুঁকি ও প্রাণহানি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২৬ বার পঠিত

সুবল চন্দ্র দাস ।- সম্পদ, সৌন্দর্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ হাওরে আমরা যখন পর্যটন সম্ভাবনার কথা বলছি তখন সেখানে প্রায়ই নৌ দুর্ঘটনা উদ্বেগের কারণ হিসেবে হাজির হচ্ছে। বিশেষ করে প্রায় এক মাসের মাথায় হাওরে বড় দুটি নৌযান ডুবি এবং অন্তত আটাশ জনের মর্মান্তিক মৃত্যু সেখানে কেবল অশ্রুই ঝরায় নি, পর্যটক ও হাওরের মানুষের নিরাপত্তার জন্যও বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। বড় দুটি দুর্ঘটনা ছাড়াও এর মাঝে এবং আগেও ছোটখাটো উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটেছে, যেখানে এক-দুইজন করে প্রাণহানি হলেও টনক নড়েনি কারোই। বুধবার নির্ধারিত নৌযানটি যাত্রী পরিবহন না করে বিয়ের ভাড়ায় যাওয়ায়, তার বদলে ফিটনেসবিহীন নৌযানে যাত্রী পরিবহন করায় গুমাই নদীতে ওই দুর্ঘটনা ঘটে। নির্ধারিত নৌযানটি ছিল কাঠের তৈরি। তার পরিবর্তে প্লেনশিট দিয়ে তৈরি হওয়ায় এবং চালকের অদক্ষতায় পরিবর্তিত নৌযানটি ডুবে যায়। সবচেয়ে বড় বিষয়, নৌযানটিতে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। এখানে একই সঙ্গে একাধিক অনিয়ম ঘটলেও যেন দেখার কেউ নেই! অথচ এ দুর্ঘটনার পরদিনই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এক অনলাইন আলোচনায় বলেন, ‘হাওরভিত্তিক পর্যটন জনপ্রিয় হতে শুরু করেছে। হাওরে ভ্রমণ করতে যাওয়া পর্যটকরা যাতে নিরাপদে তাদের ভ্রমণ সম্পন্ন করতে পারেন সেদিকে স্থানীয় প্রশাসনের খেয়াল রাখতে হবে।’ তার সঙ্গে একমত পোষণ করে আমরা স্থানীয় প্রশাসনের নজরদারির বিষয়ে জোর দিতে চাই। আমরা মনে করি, হাওরে এভাবে দুর্ঘটনা ঘটতে থাকলে, পর্যটকসহ স্থানীয়দের ভ্রমণ নিরাপদ করতে না পারলে, হাওরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগানো সম্ভব হবে না। হাওরে চলাচলকারী সব ধরনের নৌযানের ফিটনেস ঠিক আছে কিনা, চালক দক্ষ কিনা, আবহাওয়া অনুকূল কিনা প্রভৃতি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। প্রতিটি যাত্রীবাহী নৌযানে ‘লাইফ জ্যাকেট’ রাখা বাধ্যতামূলক করতেই হবে। এসব ক্ষেত্রে কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে শাস্তির আওতায় আনার মাধ্যমে হাওরে ভ্রমণে শৃঙ্খলা আসতে পারে। একই সঙ্গে আমরা চাই, বর্ষায় হাওরে যারা বেড়াতে যাবেন তাদের যাতে সাঁতার শেখা থাকে। নদীমাতৃক দেশ হিসেবে জাতীয়ভাবে প্রত্যেক নাগরিকের সাঁতার শেখা জরুরি। শীত ও গ্রীস্ম দুই ঋতুতে হাওর দুই রূপ ধারণ করে। শীতের শুকনো মৌসুমে হাওর যেখানে সোনালি ফসলের দিগন্ত জোড়া মাঠ, বর্ষায় সেটি থইথই করা কূলকিনারাহীন সাগরের মতো সীমাহীন জলাধার। যদিও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে উভয় ঋতুই চিত্তাকর্ষক, তারপরও বর্ষায় হাওরে পর্যটক বেশি দেখা যায়। হাওরের সম্ভাবনা কাজে লাগিয়ে একে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারি সিদ্ধান্ত ইতিবাচক। হাওর এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের আধার। পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে হাওরে অসাধারণ পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। আমরা জানি, হাওর সাগরের মতো এত গভীর নয়। তাই সাধারণ কিছু সতর্কতাই সেখানে নৌ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকেই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক একটি জাতীয় দৈনিকের প্রতিবেদকের কাছে বলেছেন, ‘নৌযানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অতীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।’ আমরা মনে করি, ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকুক। আর প্রতিটি নৌযানে যাত্রীর আনুপাতিক হারে ‘লাইফ জ্যাকেটে’র ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নজরদারি ও তদারকি। সকলেই আন্তরিক হতে হবে, সচেতন হলে বৃহত্তর পর্যটন সম্ভাবনা যেমন বাস্তবায়ন সম্ভব হবে, তেমনি কমে আসবে ঝুঁকি ও প্রাণহানি। নৌ দুর্ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের শোক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজে নেতৃবৃন্দ। আজ বুধবার ( ৬ মে) এক শোকবার্তায় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক বার্তায় আরপিইউজে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে ২০২৬ বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।(।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গেছেন ।

© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com