ঢাকা, বাংলাদেশ, ০৮ ডিসেম্বর ২০২৫: দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) কেওক্রাডং বাংলাদেশ (কেবি)–এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫। দেশের অন্যতম পরিবেশ–সংবেদনশীল উপকূলীয় অঞ্চল সেন্ট মার্টিনে এ কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় অধিবাসীদের থেকে আসা ৫০০ স্বেচ্ছাসেবক সেন্ট মার্টিনের সৈকত থেকে ১,৮৫০ কিলোগ্রাম সমুদ্র বর্জ্য সংগ্রহ করেন।পরে এসব বর্জ্য নিরাপদভাবে মূল ভূখণ্ডে নিয়ে পরিবেশবান্ধব উপায়ে অপসারণ করা হয়।খাদ্যের মোড়ক, প্লাস্টিকের বোতল ও ঢাকনা, প্লাস্টিক ব্যাগ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী এবং পরিত্যক্ত মাছ ধরার জালের মতো নানান ধরনের বর্জ্য এই অভিযানে তুলে আনা হয়। আয়োজকরা আশা করছেন অনিয়ন্ত্রিত বর্জ্য ও পর্যটনের চাপজনিত পরিবেশ–ঝুঁকি কমাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। এ বছর পর্যটন মৌসুমের প্রথম সপ্তাহান্তে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কৌশলগতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয় স্বেচ্ছাসেবকেরা দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে বিভিন্ন সচেতনতামূলক সেশন ও কমিউনিটি কার্যক্রম পরিচালনা করেন।সঠিকভাবে প্লাস্টিক বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলা ও দীর্ঘমেয়াদি আচরণগত পরিবর্তন আনাও এ কার্যক্রমের লক্ষ্য ছিল। এই উদ্যোগ স্থানীয়দের পরিবেশের প্রতি দায়িত্ববোধ শক্তিশালী করার পাশাপাশি তরুণদের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ–সচেতনতা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওশান কনসারভেন্সির দেশীয় সমন্বয়কারী হিসেবে কেওক্রাডং বাংলাদেশ গত ১৫ বছর ধরে সেন্ট মার্টিনের সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে এবং বৈশ্বিক মেরিন ডেব্রিস ডাটাবেসে মূল্যবান তথ্য যোগ করেছে। কক্সবাজার–টেকনাফ উপদ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপজুড়ে তাদের ধারাবাহিক প্রচেষ্টা বাংলাদেশের সামুদ্রিক দূষণ সম্পর্কে বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নেতৃত্বকারী প্রতিষ্ঠান হিসেবে ইউনিলিভার বাংলাদেশ দেশের বর্জ্য ব্যবস্থাপনায় রূপান্তরমূলক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।প্রতিষ্ঠানটি চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি পরিচালনা করে, ভার্জিন প্লাস্টিক কমানো ও রিফিলসহ নানান উদ্ভাবনী সমাধান উন্নয়ন করছে এবং সারা দেশে ভোক্তা–সচেতনতা বাড়াতেও নিয়মিত কাজ করছে।ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেন্স–এর পরিচালক শামিমা আক্তার বলেন,“নিরাপদ ও উচ্চমানের পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে প্লাস্টিক প্যাকেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তবে এর পরিবেশগত প্রভাব কমাতে দায়িত্বশীল নকশা, ভার্জিন প্লাস্টিক ব্যবহার হ্রাস এবং পুনর্ব্যবহৃত উপকরণের ব্যবহার বাড়ানো অপরিহার্য।ইউনিলিভার বাংলাদেশে আমরা বিভিন্ন অংশীদারের সঙ্গে মিলে বাজারে যত প্লাস্টিক দিচ্ছি, তার চেয়ে বেশি প্লাস্টিক পরিবেশ থেকে অপসারণে কাজ করছি। একইসাথে এমন ব্যবস্থাও গড়ে তুলছি যা সঠিক উপায়ে সংগ্রহ ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তোলে। সেন্ট মার্টিনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫–এ আমাদের অংশগ্রহণ এই প্রতিশ্রুতিরই প্রতিফলন; এখানে নাজুক ইকোসিস্টেম রক্ষা ও প্লাস্টিক দূষণ মোকাবিলায় যৌথ দায়িত্বকে শক্তিশালী করতে তরুণ–তরুণী ও স্থানীয়দের সক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে।” ওশান কনসারভেন্সির ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ–এর কান্ট্রি কো–অর্ডিনেটর মুনতাসির মামুন বলেন,“বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ এবং দেশের বিভিন্ন অঞ্চলে অসাধারণ সমুদ্রসৈকত রয়েছে, এটি আমাদের জন্য সত্যিই গর্বের বিষয় সেন্ট মার্টিন এই দেশের জাতীয় সম্পদগুলোর একটি। তবে ক্রমবর্ধমান সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এই সুন্দর দ্বীপ ও উপকূলের জীববৈচিত্র্যের
দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি সাহেব।- গত শনিবার দিনাজপুরে আইকন একাডেমী কোচিং সেন্টারের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি প্রস্তুতি ব্যাচের ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে ওরিয়েন্টেশন
দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরে বার্ষিক হাজী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনাজপুর সদর উপজেলার মাশিমপুর জামাল-কামাল (রহ:)হাফিজিয়া মাদ্রাসা,লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা প্রাঙ্গনে ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ কল্যাণ
প্রেস বিজ্ঞপ্তি: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ড. মিজানুর রহমান আজহারি প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে গত, ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাধীন প্রত্যন্ত ৬
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে নুরুল ইসলাম(৫৫) নামে এক চালককে হত্যা করে মিশুক গাড়ি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। রবিবার ১৪ ডিসেম্বর/২৫খ্রি: সকালে মুক্তাগাড়ি বিল এলাকার মাহাবুব মন্ডলের জমি
রংপুর থেকে সোহেল রশিদ।-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ ( সিটি করপোরেশন আংশিক ও সদর উপজেলা)আসনের বিএনপির মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছে রংপুর মহানগর
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ১৪ ডিসেম্বর/২৫খ্রি: সকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদ বুদ্ধিজীবীদের
চাঁপাইনবাবগঞ্জ থেকে বজ্রকথা প্রতিনিধি আব্দুর রব।- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত্রুতা বশত পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ হত্যা করার ঘটনা ঘটেছে। ১৩ ডিসেম্বর/২৫খ্রি: শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বোয়ালের
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ক্রয়কৃত জমিতে চলাচলের রাস্তা বন্ধ করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ প্রতিবেশি কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগকারী মাখন চন্দ্র (৪৫), পিতা-শ্রী দেবেন চন্দ্র,
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়। গুরতর আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে। এ ঘটনার