বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

এবার আলু বীজের দামও বেড়ে গেছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।–এবার  খাবার আলুর দাম বৃদ্ধির সাথে সাথে বীজ আলুর দামও বেড়ে গেছে।

বীজ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মৌসুমে সস্তায় আলু কিনে হিমাগারে সংরক্ষণ করে রেখেছিল, এখন সেই আলু, বীজ  হিসেবে চড়াদামে বিক্রী হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায় গত মৌসুমে বীজ আলু সংরক্ষণকারী কোম্পানী গুলো, মাঠ হতে চাষিদের নিকট থেকে ৫০০টাকা মন দরে আলু কিনেছে। তাতে প্রতি কেজি আলুর দাম পড়েছে সাড়ে ১২ টাকা। পরিবহন খরচসহ ১৫টাকা। হিমাগারে প্রতিবস্তা বীজ আলুর সংরক্ষণ খরচ (৫৩কেজির বস্তা ) ২৮০  টাকা। তাতে দেখা যায় প্রতিকেজি  আলুর সংরক্ষণ ব্যয় প্রায় সাড়ে ৫ টাকা।  এর সাথে অন্যান্যা ব্যয়  সাড়ে ৯ টাকা  যোগ করলে মোট খরচ দাঁড়ায় কেজি বীজ আলুতে ৩০ টাকা।

কৃষকরা জানিয়েছেন, বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো এবার বীজ  আলুর মুল্য ধরেছে প্রতি কেজি ৬৭টাকা, কিন্তু ডিলারগণ কৃষক পর্যায়ে এককেজি বীজআলু  বিক্রী করছেন ৭৫ থেকে ৮০টাকায়।

কৃষকরা আরো জানিয়েছেন, ৫০ শতকের এক বিঘা জমিতে বীজ লাগে ৫৫০কেজি। ৭৫ টাকা দরে প্রতিকেজি বীজ কিনলে বিঘায় শুধু বীজ কিনতে কৃষককে গুণতে হবে ৪১ হাজার ২৫০টাকা। এর উপর সার ক্রয়, রোপন খরচ, মাটি কাটা, সেচ, ছত্রাক নাশক ঔষধ, লেবার  ইত্যাদি মিলে আরো ২০হাজার টাকা ব্যয় করতে হবে।  এখানেই শেষ নয় কৃষকরা বলেছেন, আলু তোলা, বছাই করা,বস্তা করা ও পরিবহন মিলে কৃষককে আরো গুনতে হবে  ১০ হাজার টাকা।এবার এক বিঘা আলু আবাদে কৃষক খরচ দেখিয়েছেন ৭১ হাজার ২৫০ টাকা।

কৃষক নজরুল ইসলাম, হাবীজার রহমান, মোঃ ফারায়েজ হোসেন, মোস্তফা জামান বজ্রকথা জানিয়েছেন, এতো টাকা খরচ করে আলু আবাদ করা কী সম্ভব? আগামী বছর কৃষক তার লাভসহ খরচ তুলতে না পারলে মাঠে মারা যাবে। আগামী বছর যে হাটে বাজারে চড়াদামে আলু বিক্রী করতে পারবে কৃষক তার নিশ্চয়তা কোথায়?

কৃষকরা প্রতি কেজি বীজ আলু ৫০টাকার নিচে নির্ধারণ করার দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com