বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ায় চোর সন্দেহে এক যুবককে নির্যাতন: থানায় অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৪৭ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার কাহালুতে আতাইর রহমান শিরু (২৪) নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চোর সন্দেহে পায়ে পেরেক ও সুই ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে এ ঘটনায় শিরুর বাবা মজনু সোনার বাদী হয়ে পাঁচজনের নামে কাহালু থানায় মামলা করেছেন। এর আগে বুধবার (১৬ জুন) গভীর রাতে কাহালু উপজেলার অহর মালঞ্চা গ্রামে আতাইর রহমান শিরুকে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে গিয়ে এ অমানবিক নির্যাতন চালানো হয়।

অভিযোগকারী শিরুর বাবা মজনু সোনার বলেন, আমার ছেলে শিরু বাড়িতে ঘুমিয়ে ছিল। ঘুমে থাকা অবস্থায় বুধবার গভীর রাতে শিরুকে ঘুম থেকে তুলে নিয়ে যান একই গ্রামের সেলিনা, আছিয়াসহ তার পরিবারের ৫/৬ ছয়জন নারী-পুরুষ। পরে তাকে সেলিনার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে প্রথমে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে শিরুকে আঙুলে সুই ও বাম পায়ে হাতুড়ি দিয়ে লোহার পেরেক ঢুকিয়ে দেয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে কাহালু থানা পুলিশ শিরুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তিন মিনিট ছয় সেকেন্ডের ভিডিও চিত্রে দেখা গেছে, লাঠি হাতে একব্যক্তি চোর সন্দেহে আতাউর রহমান শিরুর দুই পা বেঁধে নির্যাতন করছেন। আর চারপাশে স্থানীয় লোকজন তা দেখছে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, নির্যাতনকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com