মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

জাহাঙ্গীরাবাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।- আজ ১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বিপথগামী কিছু দুর্বৃত্তের হাতে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদত বরণ করেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে উপজেলা শিক্ষা অফিস পীরগঞ্জ, রংপুর –এর প্রদেয় নির্দেশনা মোতাবেক আজ ১৫/০৮/২০২০ খ্রীঃ তারিখে জাহাঙ্গীরাবাদ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মের (জুম ও রুম অ্যাপ্) মাধ্যম বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল কবির প্রধানের সভাপতিত্বে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। কর্মসূচির মধ্যে ছিল ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ সহ সমগ্র দেশবাসীর জন্য দোয়া মাহ্ফিল পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com