বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শোক সংবাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

খবর বিজ্ঞপ্তি

দৈনিক আজকের পত্রিকা-এর রংপুর ব্যুরো প্রধান শিপুল ইসলাম ও প্রথম আলো-এর রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রহিদুল মিয়া-এর পিতা মহব্বত আলী (৯০) আজ সকাল ৯টা ১০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।l

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে-এর সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।এছাড়াও শোক প্রকাশ করেছেন আরপিইউজের সহ-সভাপতি চঞ্চল মাহমুদখন্দকার মোস্তফা সরওয়ার অনু; যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক; সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী; কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন; দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল; প্রচার সম্পাদক রেজওয়ান রনি; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুর ইসলাম চান; পাঠাগার সম্পাদক সাহানুর রহমান; কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম চুন্নু, হুমায়ুন কবির মানিক, নজমুল ওহাব টিপু প্রমুখ।

নেতৃবৃন্দ  মরহুম মহব্বত আলী-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য মহান আল্লাহর কাছে সবর ও তাওফিক কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com