মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু, শনাক্ত-৩২১

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৮ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে ৮৭০ জনের নমুনা পরীক্ষায় ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার বেড়ে ৩৬ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে শনিবার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১০১ জন। সে দিন শনাক্তের হার ছিল ২৬ দশমিক ১০ শতাংশ।
রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে একজন ও দিনাজপুরে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলার মধ্যে রংপুরে ১০১, দিনাজপুরে ৫৯, নীলফামারীতে ৪৯, ঠাকুরগাঁওয়ে ৩১, পঞ্চগড়ে ২৭, গাইবান্ধায় ২৭, লালমনিরহাটে ১৬ ও কুড়িগ্রামে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৬ জন। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত ৯৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৫ রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে। বিভাগজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com