মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

ধর্মপাশায় নৌকা ডুবিতে বাবা মেয়ে নিখোঁজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৭০৯ বার পঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি।- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শয়তানখালি হাওরে  ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সুখাইড় -রাজাপুর দক্ষিন ইউনিয়নের শয়তানখালী নামক হাওরে  এ ঘটনা ঘটে।নিখোঁজ দুইজন হলেন উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের সামান মিয়া ও তাঁর মেয়ে তানজিনা বেগম। জানা যায়, সামান মিয়া নিজের পরিবার নিয়ে শনিবার পাশের জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে আত্মীয়র বাড়িতে  বিয়ের  অনুষ্ঠানে যোগদানের জন্য উদ্দেশ্যে রওনা দেন।  পরে  শয়তানখালী হাওরের  নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ওই নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সামান মিয়া ও তানজিনা নিখোঁজ রয়ে যায়। পরে স্থানীয় লোকজন  হাওরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। রোববার সকাল থেকে স্থানীয়রা আবার তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা নিখোঁজ বাবা-মেয়ের কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত তাদের উদ্ধার করা  যায়নি। তবে স্থানীয়দের সহায়তায় সকাল থেকে পুলিশ নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com